× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

এবার মিনারেল ওয়াটার দিয়ে ম্নান করবেন ভগবান শিব

admin
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ধর্ম ডেস্কঃ ক্ষয়ে যাচ্ছে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ, এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, আর সেই মামলার রায় দিতে গিয়ে গতকাল সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে।

এর সঙ্গে আরও অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যা সাধারণ ভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। এবার থেকে এক এক জন ব্যক্তি মাত্র আধ লিটার জল দিয়েই শিবের অভিষেক করতে পারবেন আর সেটা হতে হবে RO বা মিনারেল ওয়াটার। আগে জল ঢালার কোন বেঁধে দেওয়া মাপ ছিল না। এছাড়াও ভস্ম আরতির সময় শিবলিঙ্গটি সম্পূর্ণ ভাবে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এছাড়াও দুধ ঢালার ক্ষেত্রেও সবার জন্য ১.২৫ লিটার কোটা বেঁধে দেওয়া হয়েছে। আগে এমন কোন কোটা ছিলো না।

গত আগস্ট মাসে এই নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা হলে সুপ্রিম বিশেষজ্ঞদের একটি টিম বানিয়ে তদন্ত করতে উজ্জয়ন মন্দিরে পাঠিয়েছিল, তাদের জমা দেওয়া সুপারিশের ভিত্তিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
মামলাকারীর আরও আবেদন ছিল যে জ্যোতির্লিঙ্গের সুরক্ষার জন্য সেটাতে কারোর হাত দেওয়ার ওপরেও যেন নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে সেই আবেদন খারিজ হয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..