× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

এবার নির্বাচনে সরকারের কোনো পক্ষের কোনো পক্ষপাতিত্ব নেই -তথ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
কোনো পক্ষপাতিত্ব নেই

অনেক বছর পর এবার প্রকৃত ভোট হবে, যেখানে সরকারের কোনো পক্ষের কোনো পক্ষপাতিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,

রিজওয়ানা হাসান বলেন, একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন থাকে, তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও সে রকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি—একটি গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে। আমরা যে ভোটের আয়োজন করছি, মনে রাখতে হবে—প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলোও সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে। এজন্য শুরু থেকেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নিয়েছে।

ভোটের সময় বিভিন্ন জায়গাঢ কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে, সরকার তা উতরে যাবে জানিয়ে তিনি আরও বলেন, সেজন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে। সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও সঠিক প্রার্থী নির্বাচন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রিজওয়ানা হাসান বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে গণভোট ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, মানুষ নির্ভয়ে জেনে-বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক, এটাই আমাদের প্রত্যাশা। সরকার এবং গণমাধ্যম একসঙ্গে মিলে ভোটের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবিলায় জনমত গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়, পিআইবি’র কর্মকর্তা এবং সিলেট প্রেস ক্লাবের নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..