× Banner
সর্বশেষ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

এবার জানা গেল কেন বিয়ে করছেন না সালমান খান

admin
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্ক : শুধু আর খবর বা গসিপে আটকে নেই ব্যাপারটা। সিনেমার পর্দাতেও এ খবর নিয়ে ভরা কোর্টে সওয়ালও করেছেন অক্ষয় কুমার। সারাদেশ জানতে চায়, কবে বিয়ে করছেন সালমান খান? আদৌ কি আর বিয়ে করবেন তিনি!

কে না জানতে চায় সালমানের লাভ লাইফ নিয়ে। কোনও এক নারীর সঙ্গে তাকে দেখা গেলেই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে এনার প্রেমেই কি হাবুডুবু খাচ্ছেন সল্লু মিঞা? তাহলে কি এবছরই বসছেন বিয়ের পিঁড়িতে?

কিছুদিন আগেই শোনা যায়, সালমানের বিয়ে হতে চলেছে এবছরের শেষে, ১৮ নভেম্বর।

কিন্তু সে জল্পনাতেও জল ঢেলেছেন তিনি নিজেই। কিন্তু এতদিনে জানা গেল কেন বিয়ে করছেন না বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর।

খুব শীঘ্রই আসতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ইলেভেন’। আবারও সঞ্চালকের আসনে সালমান খান। এবছরের থিম প্রতিবেশী। শুক্রবার প্রকাশিত হল এই শো-এর প্রথম টিজার। আর সেই টিজারেও সালমানকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দিচ্ছে তার প্রতিবেশী। কিন্তু সালমানের সাফ জবাব এখনও তার বিয়ের সময় হয়নি।

বিয়ে করার কোন তাড়াও নেই তার। টিজারে প্রথমেই দেখা যায় সালমান সিঙ্গল। নিজেই নিজের সমস্ত কাজ করে নিচ্ছেন তিনি। আর সেখান থেকেই ঘটছে যাবতীয় বিপত্তি। বিপত্তি থেকে মুক্তি পেতে সালমানকে বিয়ে করে নিতে বলছেন প্রতিবেশী বৌদি। তবে সালমান কিছুতেই রাজি নন।

তবে সালমান রাজি হন আর নাই হন এই ভিডিও থেকে একটা তথ্য পরিষ্কার। বিগ বসের এই নয়া মরশুমে কেবল ঘরের লোকেদের মধ্যে প্রেম, ঝগড়া, মারপিট হবে না, এবার ঘরে এক্সট্রা মশালা জোগাবেন বাইরে কিছু প্রতিবেশীও।


এ ক্যটাগরির আরো খবর..