× Banner
সর্বশেষ
বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি

করোনায় গার্মেন্টস বন্ধ করতে এফবিসিসিআই সভাপতিসহ ৪ জনকে উকিল নোটিশ

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২০
এফবিসিসিআইকে উকিল নোটিশ

মহামারী ক‌রোনাভাইরা‌স সংক্রমণে সারা পৃথিবী প্রকোপে থরথর করে কাঁপছে। ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকার পরেও গ্রাম থেকে গার্মেন্টস শ্রমিকদের ফ্যাক্টরি বা কারখানায় নিয়ে আসা কত খানিক যৌক্তিক। শ্র‌মিক‌দের স্বাস্থ্য সুরক্ষায় সব গা‌র্মেন্টস প্র‌তিষ্ঠান বন্ধ রাখার নি‌র্দেশ প্রদান করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী ফের‌দৌস আহমেদ উজ্জ্বলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল হক রোকন এ নোটিশ প্রেরণ করেন।

বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের স‌চিব, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বি‌জিএমই সভাপ‌তি, এফ‌সিআই সভাপতি‌র সরকারি ইমেইল আইডিতে এ নোটিশ পাঠানো হয়।

নো‌টি‌শে বলা হয়, বাংলা‌দেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্র‌মিক‌দের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা হিসেবে অতি‌রিক্ত ভিড় না করার কথা বলা হ‌য়ে‌ছে। এ আইনের ধারা ৫৬ এর (১) উপধারায় বলা হ‌য়ে‌ছে “কোনো প্রতিষ্ঠানের কোনো কর্ম-কক্ষে কর্মরত শ্রমিকগণের স্বাস্থ্যহানি হয় এই প্রকার অতিরিক্ত ভিড় করা যাইবে না৷” তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলা‌দে‌শের সং‌বিধা‌নের অনু‌চ্ছেদ ৩৪ এ জবরদস্তি-শ্রম নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে। নো‌টি‌শে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলা‌দে‌শের সকল গার্মেন্টস প্র‌তিষ্ঠান আগামী ১১ এ‌প্রিল পর্যন্ত শ্র‌মিক‌দের স্বা‌স্থ্যের কথা বি‌বেচনা ক‌রে বন্ধ রাখার অনু‌রোধ জানানো হয়েছে।

এছাড়া সরকা‌র ঘো‌ষিত নী‌তি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শ্র‌মিক‌দের নিজ নিজ বাসস্থা‌নে অবস্থান করার জন্য নি‌র্দেশ দি‌তে অনু‌রোধ করা হয়। এছাড়া, কারখানা বন্ধ রাখা ম‌র্মে যে ব্যবস্থা গ্রহণ হয়েছে, তা জানাতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..