× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

এটা দ্বিপাক্ষিক সিরিজ!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: নিজেদের সর্বশেষ ৫ দ্বিপাক্ষিক সিরিজের প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে ও বিদেশের মাটিতে দুবার, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে এবং দেশের মাটিতে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার করে ওয়ানডে সিরিজ জিতেছে জুনিয়র টাইগাররা। তবে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে রানারআপ হয় দলটি।

দারুণ পারফরম্যান্স ও ছন্দে থাকায় জুনিয়র টাইগারদের কাছ থেকে প্রথম বারের মত যুব বিশ্বকাপের শিরোপা প্রত্যাশা করছে কোটি ক্রিকেটপ্রেমিরা। প্রত্যাশা থাকায় বাড়তি চাপে বাংলাদেশ। তবে দলের স্পিনার সালেহ আহমেদ শাওণ গাজী বলছেন বিশ্বকাপ জেতার কোনো চাপই তাদের মধ্যে নেই!

সোমবার কক্সবাজার স্টেডিয়ামে অনুশীলনের পর শাওণ গাজী বলেন, ‘বিশ্বকাপ খেলছি, ওরকম কোনো চিন্তা নেই মাথায়। চ্যাম্পিয়ন হতে হবে, এরকম ভাবনা নেই। এজন্য কোনো চাপও নেই।’

অন্য ৫টি দ্বিপাক্ষিক সিরিজের মত বিশ্বকাপকেও একটি সিরিজ বানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। তরুণ তুর্কীর কথায় তাই মনে হল, ‘আমরা এটিকে বিশ্বকাপ নয়, সিরিজ হিসেবে দেখছি। বিশ্বকাপ হিসেবে ভাবছি না, মনে করছি যে একটি সিরিজ খেলছি। আমাদের অধিনায়ক মিরাজ, সহ-অধিনায়ক শান্ত, সবাই টুর্নামেন্টের আগে, এখনও বলছে যে আমরা একটা দ্বিপাক্ষিক সিরিজ যেভাবে খেলি, ওরকম সিরিজ খেলব।’

দ্বিপাক্ষিক সিরিজগুলোর মত বিশ্বকাপকে দু’ভাগে ভাগ করে নিয়েছেন শাওণ গাজী। বিশ্বকাপের ট্রফি পেতে হলে ৬টি ম্যাচ জিততে হয়। বাংলাদেশ ২টি ম্যাচের ২টিতেই জিতেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলে বা হারলেও তেমন কিছু হবে না।। কারণ এরই মধ্যে নক আউট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে নক আউট পর্বের ৩ ম্যাচের ৩টিতেই জিততে হবে। হিসেব করে বাংলাদেশি যুবারা খুব ভালোভাবেই বুঝিয়ে দিলেন।

নামিবিয়ার বিপক্ষে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে নেপালের বিপক্ষে। রানারআপ হলে খেলতে হবে ভারতের বিপক্ষে। এজন্য নামিবিয়ার বিপক্ষে জয় চায় বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই বাংলাদেশের কাছে অতি গুরুত্বপূর্ণ।


এ ক্যটাগরির আরো খবর..