× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এখনো ভালো বন্ধু!

admin
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা দেব প্যাটেল আর ফ্রিদা পিন্টো প্রেম করেছেন টানা ছয় বছর। ২০১৪ সালে তাঁদের সেই প্রেম ভেঙে যায়। অবশ্য তাঁরা শুধু প্রেমিক-প্রেমিকা ছিলেন না, ভালো বন্ধুও ছিলেন বটে।

তাই প্রেম চলে গেলেও বন্ধুত্বের সম্পর্কে নাকি আজও কোনো চিড় ধরেনি। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল এমনটাই দাবি করেছেন।
২০০৯ সালের অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজ করতে গিয়েই দেব ও পিন্টোর পরিচয়। বন্ধুত্ব থেকে প্রেম। পরে যেকোনো কারণেই হোক তাঁদের সেই সম্পর্ক আর টেকেনি। কিন্তু এখনো পিন্টোর সঙ্গে কাটানো অসাধারণ সেই মুহূর্তগুলোর কথা মনে করেন দেব প্যাটেল।
দেব প্যাটেল বলেছেন, ‘সে (ফ্রিদা পিন্টো) অসাধারণ। আমার জীবনে যে কয়জন মানুষের প্রভাব আছে, তার মধ্যে ও একজন। আমরা একসঙ্গে খুব ভালো কিছু সময় কাটিয়েছি। শুধু চলচ্চিত্রে কাজের সময় নয়, ব্যক্তিগত জীবনেও তাঁর সঙ্গে আমার খুব সুন্দর কিছু অভিজ্ঞতা আছে। তাঁকে আমি শ্রদ্ধা করি।’
এই ‘স্লামডগ মিলিয়নিয়ার’ তারকা আরও জানিয়েছেন, তিনি প্রেম, পরিবার, সন্তান—এসব বিষয় নিয়ে এখনো সেভাবে ভাবছেন না। তারকা নয়, বরং নিজেকে সাধারণ ভাবতেই পছন্দ করেন। ভালোবাসেন সপ্তাহ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে। তাঁর বয়সী আর দশজন সাধারণ তরুণের জীবন যেমন, তিনিও তেমন জীবনেই অভ্যস্ত।
বর্তমানের এই একাকী জীবন ভালোই উপভোগ করছেন দেব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নতুন বাড়িতে থাকছেন এখন। আর মাঝেমধ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডনে যান তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।


এ ক্যটাগরির আরো খবর..