× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

এক সপ্তাহের মধ্যে বন্যার পূর্বাভাস যেসব জেলায়

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১
আশাশুনি নতুন করে প্লাবিত

সপ্তাহের মধ্যে বন্যা হতে পারে দেশের ২০ থেকে ২৫ জেলার নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা। এমন তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আগাম মৌসুমি বায়ুর প্রভাবে পুরো জুন মাসজুড়ে দেশের বেশির ভাগ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়। গত ক’দিনে সীমান্তের উভয় পাশে ভারি থেকে অতিভারি বর্ষণ হচ্ছে। এর প্রভাবে দেশের ১০১টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৭৮টিতেই পানি বাড়ছে।

এরইমধ্যে সিলেট-সুনামগঞ্জ, কুড়িগ্রাম-লালমনিরহাট বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। মুহুরী খোয়াই ও কংস নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি দু’দিন ধরে বাড়ছে। কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

হালুয়াঘাটে হঠাৎ বন্যা হয়েছে মেঘালয়ের পাহাড়ি ঢলে। ঘরবাড়ি, স্কুল, বাজারে পানি ঢুকে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। নালিতাবাড়ী, ইসলামপুর, দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে নদ-নদীর পানি। উজানের ঢলে সুনামগঞ্জের যাদুকাটা নদী ছাপিয়ে দুই পাড়ের গ্রাম-গঞ্জ প্লাবিত করে জন-দুর্ভোগের সৃষ্টি করেছে।

কুড়িগ্রামে উজানের ঢলে ৫০ চরগ্রাম প্লাবিত। পানি বৃদ্ধির ফলে ধরলা ও তিস্তার ৫০টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, ভুট্টা, আউশ ধান, বীজতলা ও সবজি খেত নিমজ্জিত হয়েছে।

ধরলার ভাঙনে সারডোবে বিকল্প বাঁধের অবশিষ্টাংশ ভেঙে পানি ঢুকছে। ফলে ভাটিতে থাকা ১৫টি গ্রাম তলিয়ে গেছে। এসব এলাকার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। উজান থেকে নেমে আসা ভোগাই-চেল্লাখালি নদীর পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ীসহ ছয়টি ইউনিয়নের ৫০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঢলের পানিতে ঝিনাইগাতী সদর বাজারসহ সদর ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার বাড়িঘরে পানি উঠেছে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদী রক্ষা বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

কোরবানির ঈদের সময়ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি থাকতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। ফলে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা অববাহিকায় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

তিনি বলেন, এ বন্যা কোনো কোনো জেলায় তিন থেকে চার দিন, আবার কোনো কোনো জেলায় ১৫ থেকে ২০ দিন স্থায়ী হতে পারে। মোটামুটি পুরো জুলাই মাসজুড়েই বন্যার প্রভাব থাকতে পারে বলে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের এ কর্মকর্তা। বন্যায় ক্ষয়ক্ষতি হলেও পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর আছেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, হবিগঞ্জ, নেত্রকোনা ও ফেনী এ তিন জেলা বন্যায় কবলিত হয়েছে। ক্রমান্বয়ে সপ্তাহ খানেকের মধ্যে দেশের ২০ থেকে ২৫ টি জেলায় প্লাবিত হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..