× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

এক মণ গাঁজাসহ আটক ২

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে ৪০ কেজি (এক মণ) গাঁজাসহ। বৃহস্পতিবার (০৫ মে) সকাল ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর বিওপি ক্যাম্পের পার্শ্ববর্তী সরবানগুদা মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফরহাদ (৩০) ও সরদার মল্লিকের ছেলে শহিন (২৮)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে ভারত থেকে চোরাকারবারীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করে এপারে এসেছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।

২৬ ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি কাম্পের সুদেবার আব্দুল হামিদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের মাদকদ্রবসহ বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..