এক দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টারঃ পৌর নির্বাচনে বেশকিছু এলাকায় মনোনয়নপত্র জমা দিয়েছেন একই দলের একাধিক প্রার্থী। কেন্দ্রীয় নেতারা প্রার্থী ঠিক করতে তৃণমূলের মতামতকে আমলে নেয়নি বলে অভিযোগ করেছে বিদ্রাহী প্রার্থীরা। তবে কেন্দ্রীয় নেতাদের দাবি, দলের স্বার্থে আলোচনা সাপেক্ষেই মেয়র প্রার্থী ঠিক করা হয়েছে।

বরিশালের বানারিপাড়ায় তিনবারের মেয়র গোলাম সালেহ মঞ্জু। দলের মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়া সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা।

দলীয় সিদ্ধান্তের বাইরে মূলাদি পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগ, শ্রমিকলীগ ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের তিন নেতা। সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভায়ও ঘটেছে একই ঘটনা। তিন পৌরসভায় বিদ্রোহী প্রার্থী ছয় জন।

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও মাদরীপুরের কালকিনি ও শরীয়তপুরের পাঁচ পৌরসভাতেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। তবে কেন্দ্রের নেতাদের দাবি, দলের স্বার্থের কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তারা।

বৃহস্পতিবার শেষ হয় প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার সময়সীমা। ৫ ও ৬ই ডিসেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।