× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

আগামী কয়েক মাসের মধ্যে ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের সবগুলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন লোক পাঠাতে পারে, সে ব্যবস্থা করতে প্রস্তাব দিয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশের শ্রমিকরা যাতে মাল্টিপল ভিসা পায়, সে বিষয়টিও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। সেসময় তিনি বাংলাদেশ থেকে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদের যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবারের বৈঠকে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তারা জানিয়েছেন, ব্যাচ ভিত্তিক শ্রমিক নেওয়া হবে। প্রথম ব্যাচে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব অল্পসময়ের মধ্যেই তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া ইরেগুলার শ্রমিকদের রেগুলার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। এ ক্ষেত্রে ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য এটা সম্ভব নয় বলে তারা জানায়। তখন আমরা বলেছি, মালিকের গাফিলতির কারণে এমনটা হয়ে থাকে। ফলে এ বিষয়টি সমাধানেও মালয়েশিয়ান সরকার কাজ করবে বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..