× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এক তরুণীকে পিটিয়ে হত্যা করল আইএস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক : এক তরুণীকে পিটিয়ে হত্যা করেছে আইএস। সিরিয়ায় আইএসের আস্তানা থেকে পালানোর চেষ্টা করায় তরুনীকে হত্যা করা হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট তাদের অনলাইন সংস্করণে জানা গেছে।

আইএসে যোগ দিতে গত বছর ভিয়েনা থেকে বান্ধবী ১৫ বছরের সাবিনা সেলিমোভিককে সঙ্গে নিয়ে ১৭ বছরের সামারা কেসিনোভিক সিরিয়ায় পালিয়ে যান। সেখানে যাওয়ার কয়েক দিন পরই আইএসের ‘পোস্টার গার্ল’ বনে যান সাবিনা ও সামারা। অন্য নারীদের আইএসে যোগদানে অনুপ্রাণিত করতে কালাশনিকভ হাতে তাদের দুজনের বিভিন্ন ছবি ফেসবুক ও টুইটারে পোস্ট করত আইএস।

গত অক্টোবরে আইএসের সঙ্গে কাজ করে আসা এক নারী জানান, আইএসের হত্যাযজ্ঞ দেখে অসুস্থ হয়ে পড়েছেন সামারা। তিনি দেশে ফিরতে চান। আইএসের শক্ত ঘাঁটি রাকা থেকে পালানোর চেষ্টার সময় ধরা পড়েন সামারা। পরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে আইএস। এ প্রতিবেদনের বিষয়ে অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

জাতিসংঘের জঙ্গিবাদবিরোধী বিশেষজ্ঞ ডেভিড স্কারিয়া বলেন, ‘সম্প্রতি আমরা খবর পেয়েছি, অস্ট্রিয়া থেকে বসনীয় বংশোদ্ভূত ১৫ বছরের যে দুই কিশোরী পালিয়ে গিয়েছিল, তাদের একজন সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছে এবং অপরজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

 


এ ক্যটাগরির আরো খবর..