শেখ হাসিনার হাত ধরে জামালপুর এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন আজ

দি নিউজ ডেক্সঃ আজ সকালে ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’ চালু করতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হবে বলে বলে জানা গিয়েছে।

আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ঢাকা-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন। একই সাথে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের রেক নতুন কোচ দ্বারা প্রতিস্থাপন, পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর এক্সপ্রেস নামে ঢালারচর পর্যন্ত বর্ধিতকরণ এবং ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের সেবা রাজবাড়ী এক্সপ্রেস নামে ভাঙ্গা পর্যন্ত বর্ধিতকরণ উদ্বোধন করবেন বলে রেলপথ মন্ত্রণালয় থেকে জানান হয়েছে।

এছাড়াও জানা যায়, জামালপুর এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সাড়ে ১০টায় এবং  জামালপুর পৌঁছাবে বিকাল ৪ টা ৫ মিনিটে। এই এক্সপ্রেসটি জামালপুর ছাড়বে বিকেল ৫ টা ৪৫ মিনিটে এবং তা ঢাকা এসে পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। ট্রেনের বিরতি স্টেশনের নাম সমূহ- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, এ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি ও সরিষাবাড়ি। জামালপুর এক্সপ্রেস ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টিসহ সর্বমোট ৬২০ টি আসনের ব্যবস্থা থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হবে রবিবার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।