× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মাদারীপুর প্রতিনিধি

একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন

মাদারীপুরের কালকিনিতে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। ইফতারের সময় হওয়ার আগেই পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..