× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

একযোগে ১৪৬ কনস্টেবলকে ঢাকায় বদলি

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
১৪৬ কনস্টেবলকে ঢাকায় বদলি

দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে একযোগে ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। একসঙ্গে এত সংখ্যক কনস্টেবল বদলির কারণ জানায়নি পুলিশ সদর দপ্তর।

বুধবার (১৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

প্রজ্ঞাপনে ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকিদের ঢাকায় বদলি করা হয়েছে।

আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম।

আদেশে প্রত্যেককে ৩০ আগস্টের মধ্যে স্ব স্ব কাজ বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ৩১ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..