× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

পি আই ডি

একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য -এনামুল হক শামীম

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তাঁর উন্নয়ন ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার মতো দূরদর্শী নেত্রী আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য, তাঁর কোনো বিকল্প নেই। বলেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

আজ রাজধানীতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘ফুটবল বিশ্বকাপ কুইজ ২০২২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহীদ শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শে বড় হয়েছেন তিনি। শহীদ শেখ কামাল এদেশের আধুনিক ফুটবলের পথিকৃৎ। আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে ক্রীড়া জগতে স্মরণীয় হয়ে আছেন শেখ কামাল। তিনি ছিলেন অভিজ্ঞ সম্ভাবনাময় তারণ্যের প্রতীক। খেলাধুলা, সংগীত, অভিনয়সহ প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

উপমন্ত্রী বলেন, শেখ কামাল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি একজন দক্ষ ছাত্র সংগঠক ছিলেন। তেমনিভাবে স্বাধীনতার পর তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে শেখ কামাল ছিল বাংলাদেশের এক উজ্জল নক্ষত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। সৎ, সাহসী ও দক্ষ শেখ কামালকে হত্যা করেও ঘাতকরা তাঁর স্মৃতিকে হত্যা করতে পারেনি। তাঁর অল্প সময়ের কর্মকাণ্ডের ফলে যুগ যুগ ধরে এদেশের মানুষ তাকে মনে রাখবে।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি এবং তার সহযোগীরা ষড়যন্ত্র করে ২০০৭ সালে ব্যর্থ হয়েছে। ২০০৮ এর নির্বাচনে নিরঙ্কুশভাবে পরাজিত হয়েছে। তারা ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন, গণতন্ত্র ও সংবিধানকে প্রতিহত করার লক্ষ্যে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সর্বশক্তি নিয়োগ করেও পরাস্ত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনেও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র সত্ত্বেও নিরঙ্কুশভাবে পরাজিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই আগামী নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে ক্ষমতায় থাকবেন। বিএনপি এবং তার দোসররা দেশ-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব রেকর্ড গড়বেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..