× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বরিশাল প্রতিনিধি

একদিকে অভিযান অন্য দিকে ইলিশ শিকার

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
একদিকে অভিযান অন্য দিকে ইলিশ শিকার

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। শিকারের পর সেই মাছ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান সত্বেও অসাধু জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে। প্রতিদিন নদীতে অভিযান চললেও সুফল মিলছে না। উল্টো অভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটছে।

উপজেলার মিয়ারচর এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা জানায়, নিষেধাজ্ঞার প্রথম দুইদিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুইদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন। এখন পরিস্থিতি বুঝে জাল নিয়ে নদীতে নামছেন। তবে জাল নিয়ে নদীতে নামলেও আশানুরুপ ইলিশ মিলছেনা।

তারা আরও জানন, দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পড়ে। যে কারণে তাদেরকে ধরতে পারছেনা প্রশাসন। দু’একজন ধরা পরলেও জরিমানায় মুক্ত হয়ে আবার নদীতে মাছ শিকারে নেমে পড়ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই আমাদের অভিযান চলছে।

শুক্রবার দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো, ইব্রাহীম জানান, মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানিক দলের ওপর হামলা সত্বেও অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত নদীতে অভিযান চলবে।


এ ক্যটাগরির আরো খবর..