× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

একাধিক প্রার্থী থাকা আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ (শুক্রবার) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের জন্য ২৪০টি আসন রাখা হয়েছে। বাকি ৬০টি আসন ১৪ দল ও তার শরিকদের ছাড়া হচ্ছে। আজ রাতেই তিনশ’আসনের মনোনয়নের একক প্রার্থীদের তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন। ১৭টি আসনে একাধিক প্রার্থী ছিলেন, তাদের মধ্য থেকে একক প্রার্থী চূড়ান্ত করে চিঠি দেয়া হয়েছে আজ।

আসনগুলো হচ্ছে- রংপুর- ৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা-৭ হাজী সেলিম, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন), নাটোর-১ মোহাম্মদ শহিদুল ইসলাম (বকুল), নড়াইল-১ টি এম কবিরুল হক, বরগুনা-১ দেবনাথ শম্ভু, টাঙ্গাইল-২ তানভীর হাসান (ছোট মনির) জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৫ মোঃ মোজাফফর হোসেন, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, চাঁদপুর-২ মোহাম্মদ নুরুল আমিন, চাঁদপুর-৪ মোহাম্মদ শফিকুর রহমান, লক্ষ্মীপুর-৩ একে এম শাহজাহান কামাল, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ।


এ ক্যটাগরির আরো খবর..