× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

একক কর্তৃত্বের প্রতি সরকার সতর্ক: তোফায়েল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ কেউ যেন এককভাবে বাজারে কর্তৃত্ব করতে না পারে সে বিষয়ে সতর্ক আছে সরকার। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে এক সেমিনারে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দেশের ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে প্রণয়ন করা হয় প্রতিযোগিতা আইন। এর আওতায় ২০১৬ সালে কার্যক্রম শুরু করে প্রতিযোগিতা কমিশন। বাজারে সমতা আনা ও ভোক্তা স্বার্থ রক্ষায় বিভিন্ন মহলের সঙ্গে কমিশনের এই আয়োজন।

সেমিনারে সঠিক ব্যবসায়িক পরিবেশের জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সব পক্ষের সতর্ক থাকার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি।

কোন কারসাজি যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে নজরদারির কথা জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি জনবল বাড়িয়ে প্রতিযোগিতা কমিশনকে গতিশীল করার কথাও জানান তিনি।

সেমিনারে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকেও বিশেষ নজর দেয়ার ওপর জোর দেন আলোচকরা।


এ ক্যটাগরির আরো খবর..