× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে একই স্থানে পৃথক সড়ক য় নিহত-১ আহত-৫

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
একই স্থানে দূর্ঘটনা

কালীগঞ্জে একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৫ বুধবার দুপুর ১.৪০ মিনিটের সময় কালীগঞ্জ থেকে যশোর মুখি রুপসা পরিবহনের একটি বাস কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিনগর এলাকায় এক আলমসাধু কে চাপাদিলে ঘটনা স্থলে দুইজন আহত হয়।

আহতরা হলেন উপজেলার পিরোজপুর গ্রামের দুঃখী মাহমুদের ছেলে নুর ইসলাম (৬০) ও মঙ্গলপৈতা গ্রামের রফি বিশ^াসের ছেলে আচান (৪০) আলম সাধু ড্রাইভার। একই স্থানে বিকাল ৪টার দিকে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় জিয়া (৩৫) নামে এক গাাছকাটা শ্রমিক নিহত হয়েছে। সে খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে।

এসময় আরও তিনজন আহত হন আহতরা হলেন পন্নাতলা গ্রামের রমজান আলির ছেলে আব্দুল (৩৫) একই গ্রামের সুরাব আলি মন্ডলের ছেলে রিয়াজুল ইসলাম (২০) ও বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে আসাদুল (২৫) সবাই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জিয়া নামের এক ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালীগঞ্জ থেকে (ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭) নম্বরের একটি প্রাইভেট গাড়ি দুইজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে যশোরের দিকে যাচ্ছিল। এসময় মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে কলাবাগানের মধ্যে চলে যায়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..