× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

পিআইডি

একই দামে আরো দ্রুত গতির ইন্টারনেট বিটিসিএল-এর নতুন প্যাকেজ ঘোষণা

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
একই দামে আরো দ্রুত গতির ইন্টারনেট

গ্রাহকদের জন্য উন্নত ও ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারনেট প্যাকেজের মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রেখে বিটিসিএল এর বিদ্যমান সকল ইন্টারনেট প্যাকেজের গতি তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ (১১ জানুয়ারি) নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন, যা অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

প্যাকেজ আপগ্রেডের সংক্ষিপ্ত বিবরণ: ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০, ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫, ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০, ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০, ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।

মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিটিসিএল-এর গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..