এই প্রথম পঞ্চগড়ে আওয়ামীলীগের মন্ত্রী সুজন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  স্বাধীনতার ৪৭ বছর পরে পঞ্চগড়ে আওয়ামীলীগের প্রথম মন্ত্রী হলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন।

৭ জানুয়ারি (সোমবার) একাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চগড় বাসীর দির্ঘদিনের আকাঙ্ক্ষা পুরন হল। এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সাথে সাথে উল্লাশে ফেটে পরে গোটা পঞ্চগড় বাসী।

এর আগে গত রবিবার পঞ্চগড়ে এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী হচ্ছেন খবর আসলে গটা পঞ্চগড় জুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সর্বস্তরের মানুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পরে।

সুজনের গ্রামের বাড়ি ময়দান দিঘীর কমিরুল বলেন, “হামার পরানটা জুরে গেল বা, অনেক দিন পর পচাগড়ত মনতিনী পান। হামার বাউটা মনতিনী হইচে।”

এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ আসনে চারবার নির্বাচন করে তিনবার নির্বাচিত হন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে নির্বাচনে হেরে যান। তিনি উত্তর বঙ্গের রয়েল বেঙ্গেল খেত এ্যাডঃ মোঃ সিরাজুল ইসলামের ছোট ভাই। উল্লখ্য যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গত ২৯ ডিসেম্বর তাঁর স্ত্রী নিলুফ ইসলাম মৃত্যু বরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।