× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

এই তীব্র গরমে ইমিউনিটি বাড়াতে যা খাবেন

Dutta
হালনাগাদ: রবিবার, ২৩ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/fruit-2.jpg

এই তীব্র গরমে একেবারে নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে বাড়ির বাইরে বেশিক্ষণ থাকলে হতে পারে সান স্ট্রোক। এছাড়াও ঘাম, ডিহাইড্রেশন, ত্বকের সমস্যা, দুর্বলতা, মাথা যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দি। কম পরিমাণ লবন, ভাজাভুজি জাতীয় খাবার প্রত্যাহার করা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে । এর পাশেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রতি জোর দেওয়াও প্রয়োজন। তাই আজ রইলো এমন কিছু খাবারের সন্ধান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি গরমের হাত থেকে মুক্তি, শরীর থেকে বের করে দেবে যাবতীয় ডিটক্স।

১। তরমুজ: তরমুজে প্রচুর পরিমাণ জল থাকে যা আমাদের শরীরে হাইড্রেশনের কাজে লাগে। এতে লাইকোপিন, ভিটামিন সি, ভিটামিন এ, পটাসিয়াম, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু খালি পেটে ও বেশি রাতের দিকে তরমুজ খাওয়া উচিত নয়। তরমুজ শরীর ঠাণ্ডা রাখার সঙ্গে সঙ্গে এতে উপস্থিত পটাসিয়াম উচ্চ রক্ত চাপ কমাতে সাহায্য করে।

২। শসা: শসা শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এছাড়াও শসা খেলে শরীর থেকে যাবতীয় টক্সিন বেরিয়ে যায়। শসা ইমিউনিটি বৃদ্ধি করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে। এছাড়া শসা ত্বকের জন্য ভালো।

৩। টকদই: টকদই শরীর ঠাণ্ডা রাখতে উপকারী। টকদইতে ল্যাকটোবসিলাস নামক স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকে।উদ্বেগ কমাতেও সাহায্য করে টকদই। টকদই খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা।

৪। ডাবের জল: ডাবের জল শরীর ঠান্ডা রাখতে ভীষণ উপকরণ ডাবের জলে পটাসিয়াম থাকার কারণে ডাবের জন্য হাই ব্লাড প্রেসার এর রোগীদের জন্য ভীষণই উপযোগী। দ্রুত কোষ বিভাজনে সাহায্য করে ডাবের জল।

৫। লাউয়ের রস: প্রত্যেক দিন সকালে যদি খালি পেটে লাউয়ের রস খাওয়া যায় তবে শরীরের যাবতীয় টক্সিন বেরিয়ে যায়। লাউয়ের রস শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। এই রস যাবতীয় জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লাউয়ের রসের সাথে পাতি লেবুর রস ও হলুদ মিশিয়ে খাওয়া যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..