× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পাসে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে চাকরি

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

জব ডেস্কঃ বেশ কয়েক পদে ৩২ জনকে নিয়োগ দেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আগ্রহী প্রার্থীরা ১৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেয়া হবে

সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি ও মালী।

সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদটিতে দুজনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদটিতে ছয়জনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।

ক্যাশিয়ার

পদটিতে পাঁচজনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস(বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি হতে হবে)।

পরিচ্ছন্নতা কর্মী

পদটিতে আটজনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।

বাবুর্চি

পদটিতে সাতজনকে নিয়োগ দেয়া হবে। চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।

মালী

পদটিতে চারজনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত চাকরির বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।

আবেদনের নিয়ম

আবেদনের নির্ধারিত মডেল ফরম বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd- অথবা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওয়েবসাইট www.industrialpolice.gov.bd- থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র অফিস সময়ের মধ্যে ‘মহাপরিচালক, (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়াটার্স, সেক্টর-১০, উত্তরা, ঢাকা’ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..