× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ডেস্ক

এইচ এস সি পাশকৃতদের শুভেচ্ছা জানালেন জাতীয় মানবাধিকার সমিতি

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
এইচ এস সি পাশকৃতদের শুভেচ্ছা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফলাফল প্রকাশ করেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বাটন চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এইচ এস সি পাসকৃতদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় এই শুভেচ্ছা জানানো হয় । দপ্তর উপ কমিটির সদস্য মারুফ সরকারের পাঠানো এই প্রেস বিজ্ঞপ্তি শুভেচ্ছা জানায় সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন ।

তারা বলেন, এবার যারা পাশ করেছে সবার জন্য শুভকামনা থাকলো । তারা সবাই মানুষের মত মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জল করবে। আবারো আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দনসহ ভালোবাসা রইলো সবার জন্য ।


এ ক্যটাগরির আরো খবর..