× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ খুলনায় মো. মহিববুল্লাহ নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খালিশপুর টিএন্ডটি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র মহিববুল্লাহ এবার হাজী মোহাম্মদ মহসীন কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবা তজিবর রহমান প্লাটিনাম জুট মিলের শ্রমিক। খালিশপুরে প্লাটিনাম জুট মিল কলোনির উত্তর কাঁচা লাইনে পরিবারের সঙ্গে থাকতেন মহিববুল্লাহ।

খালিশপুর থানার এসআই জেল্লাল হোসেন জানান, রাতের আঁধারে কতিপয় যুবক মহিববুল্লাহকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মহিববুল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর জানান, ঘটনাস্থল থেকে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার ডান পাশের পেছনে এবং মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে- তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..