× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ঋণ শোধ করার পরেও মিলল না রেহাই, বিহারে দলিত মহিলাকে প্রস্রাব খেতে বাধ্য করার অভিযোগ

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
bihar

বিহারের পটনায় দলিত সম্প্রদায়ের এক মহিলাকে মারধর এবং প্রস্রাব খেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছেন দুই অভিযুক্ত। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।

বিহার পুলিশ জানিয়েছে,  কিছু দিন আগে গ্রামেরই বাসিন্দা প্রমোদ সিংহের কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়েছিলেন নির্যাতিতা। সুদ সমেত সেই টাকা ফিরিয়েও দিয়েছিলেন। মহিলার অভিযোগ, টাকা মিটিয়ে দেওয়ার পরেও অতিরিক্ত টাকা দাবি করেন প্রমোদ। নির্যাতিতা তা দিতে অস্বীকার করলে প্রমোদ দেখে নেওয়ার হুমকি দেন। মহিলাকে মারধর এবং প্রস্রাব খেতে বাধ্য করার অভিযোগ উঠল পিতা-পুত্রের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের পটনায়। এই ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছেন দুই অভিযুক্ত। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে টাকা চাইতে ছেলে অংশু এবং চার সহযোগীকে নিয়ে মহিলার বাড়িতে চড়াও হন প্রমোদ। জোর করে মহিলাকে তুলে নিয়ে আসেন নিজের বাড়িতে। নির্যাতিতার দাবি, তার পরই তাকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। প্রস্রাব খেতে বাধ্য করা হয়। কোনও রকমে সেখান থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। নির্যাতিতার পরিবারের লোকেদের দাবি, হুমকির বিষয়ে থানায় আগেই অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় উত্তেজনা তৈরি হয়। কেন অভিযুক্তদের গ্রেফতার করা গেল না, সেই প্রশ্ন তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয়দের একাংশ।


এ ক্যটাগরির আরো খবর..