ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে মুদ্রানীতি ঘোষণা

বিশেষ প্রতিবেদকঃ বেসরকারি খাতে ১৬.৩ শতাংশ এবং সরকারি খাতে ১২.১ শতাংশ ঋণ প্রবৃদ্ধি ধরে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ড. ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান ও এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমি, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল। যা একই অর্থবছরের প্রথমার্ধে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ১৬ দশমিক ৬ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরের নতুন মুদ্রানীতি সরকারের নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে বিভিন্ন প্রাক্কলন করা হয়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে।

মূলত  দেশের মুদ্রা ব্যবস্থা পরিচালনা ও মুদ্রার যোগান এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে  বাংলাদেশ ব্যাংক বছরে দুইটি মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে। একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই মাসে এবং অন্যটি দ্বিতীয়ার্ধের শুরুতে  জানুয়ারি মাসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।