× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ঊর্মিলা -পরেশ মল্লযুদ্ধ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

বলিউডের দুই ডাকসাইটে তারকা এখন মল্লযুদ্ধে অবতীর্ণ। অবশ্যই তা ঢিসুম-ঢিসুম নয়। রাজনীতির ময়দানে একে অপরকে ল্যাং মারা।

একসঙ্গে তাঁরা একাধিক ছবিতে কাজ করেছেন। এখন একে অপরকে আক্রমণ করতে ব্যস্ত। একজন পরেশ রাওয়াল, অপরজন উর্মিলা মাতণ্ডকর। উত্তর মুম্বাইয়ে কংগ্রেসের প্রার্থী হয়ে উর্মিলা। আসন্ন লোকসভা নির্বাচন লড়তে চলেছেন। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল গুজরাটের পূর্ব আহমেদাবাদ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাংসদ।

ঊর্মিলার কংগ্রেসের হয়ে নির্বাচন লড়া নিয়ে কটাক্ষ করেছেন পরেশ রাওয়াল। সিনেমার তারকারা রাজনীতিতে আসা নিয়ে বিজেপির এই সাংসদ বিদ্রূপের সুরে বলেন, ‘ভালো কথা—আসুন। তবে এঁদের কাজের দিকে বেশি মন দেওয়া উচিত’। ঊর্মিলাকে কটাক্ষ করে পরেশ বলেন, ‘গ্ল্যামার দিয়ে যতই লোকজন টানুন না কেন, আসন জিততে হলে কাজ করতে হবে। জনতা জানে, ওঁরা (যারা অভিনয় থেকে রাজনীতিতে আসেন) কতটা কাজ করতে পারবেন, কতটা নয়।’
তবে চুপ থাকেননি ঊর্মিলা। পাল্টা জবাবে তিনি বলেন, ‘সিনেমার জগৎ থেকে রাজনীতিতে এসেছি। আর এই জগতটাকে ভালো করে জেনেই এসেছি। চলচ্চিত্র তারকা লোকজনকে টানতে পারে বটে, তবে সাধারণ মানুষ কিন্তু বোঝে যে কার কী মর্ম।’

পরেশ রাওয়ালের দিকে আক্রমণ করে ঊর্মিলা বলেন, ‘মানুষ আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারে। একজন অভিনেতা ভোট পাওয়ার জন্য হাত জোড় করছেন, না আসলে কাজ করতে চাইছেন—এটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় না।’

এই দুই বলিউড তারকা চায়না গেট, জুদাই, দৌড়, সত্যার মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এবার রাজনীতিতে দেখা যাক, কে কাকে টেক্কা দেন।


এ ক্যটাগরির আরো খবর..