× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

চলতি মাসেই পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের তফসিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
উপ-নির্বাচনের তফসিল

চলতি আগস্ট মাসের ২৩ অথবা ২৪ তারিখে পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বলেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান ওই সচিব।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ২ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে পাবনা-৪ আসনটি শূন্য হয়। করোনা কারণে প্রথম ৯০ দিনে ভোট করেনি ইসি। এক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের হিসাব অনুযায়ী, এই আসনে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে শূন্য হয় ঢাকা-১৮ আসনটি। এই আসনের ভোটের জন্য ৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। করোনা মহামারিজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই সময়ের মধ্যে ভোট না করলে সিইসি হাতে পরবর্তী ৯০ দিনেও ভোট করার ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে ১৪ জানুয়ারি পর্যন্ত সময় পাবে ইসি।

৬ মে বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করেন। এরপর থেকে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনেও করোনার কারণে ভোট করেনি ইসি। এখানেও পরবর্তী ৯০ দিনের হিসাব অনুযায়ী ভোট করতে হবে ১ নভেম্বরের মধ্যে। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনেও পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোটের সিদ্ধান্ত দিয়েছেন কমিশন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ আসনে ভোটের সময় পাওয়া যাবে। সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয় গত ১৩ জুন সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ নাসিম মারা গেলে।

নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। এরপরে তার আসনটি ওইদিন থেকে শূন্য হয়েছে। এ আসনেও নির্বাচন করতে হবে ইসিকে।


এ ক্যটাগরির আরো খবর..