× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পাবনা-৪ আসনে ২৬ সেপ্টেম্বর এবং ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন ১৭ অক্টোবর

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
উপনির্বাচন ১৭ অক্টোবর

জাতীয় সংসদের পাবনা-৪ আসনে  উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর এবং ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের তারিখ ১৭ অক্টোবর ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

তফসিল অনুযায়ী, পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ সেপ্টেম্বর। আর ভোট নেওয়া হবে ২৬ সেপ্টেম্বর।

এদিকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ও বন্যায় পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আসন দুটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান। তিনি জানান, স্থগিত থাকা স্থানীয় সরকারের নির্বাচনগুলো অক্টোবরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

তিনটি উপনির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত হলেও তফসিল ঘোষণা করা হয়েছে শুধু পাবনা-৪ আসনের। বাকী দুটি আসনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।


এ ক্যটাগরির আরো খবর..