× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্ক

উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
বোমা নিক্ষেপ

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়। এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..