উপদেষ্টাদের সাথে খালেদা জিয়ার বৈঠক আজ রাতে

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে বৈঠকে বসবেন  আজ রোববার রাত সাড়ে ৮ টায়।

রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে গতকাল রাতে ভাইস চেয়ারম্যান, সোমবার স্থায়ী কমিটি এবং বুধবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বেগম খালেদা জিয়া।

নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপি তথা ২০ দলের অবস্থান কি হবে এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।