× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

সাতক্ষীরা প্রতিনিধি

 উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
 উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা

সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে উপকার ভোগীদের সাথে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)সকালে বুড়িগোয়ালিনী ইউপির আড়পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয় ।

লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক । আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব  বিশ্বাস , শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা , বুড়িগোয়ালিনী ইউপি সদস্য উমা রানী মল্লিক,   ইউপি সদস্য  মাহতাব উদ্দিন , ইউপি সদস্য মোকিন্দ পাইক।

বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রধান অতিথি গণশুনানিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
গণশুনানিতে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

ছবি- শ্যামনগর গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক ।


এ ক্যটাগরির আরো খবর..