× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী সরকার বিজয়ী

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী সরকার (মোটর সাইকেল)।

তিনি ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩১০। অপরদিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান শেখ (নৌকা) পেয়েছেন ৩৩ হাজার ১৪৩ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মর্যাদার লড়াইয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ন হন।

অপরদিকে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ আওয়ামীলীগের সমর্থন পেয়ে প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ন হলেও জনতার রায়ে সামান্য ভোটের ব্যবধানে তাকে পরাজয় মেনে নিতে হয়। নির্বাচনে ৫২ দশমিক ৫৩ ভাগ ভোট কাষ্ট হয়েছে। এই ফলাফলে খুশি গোলাম রব্বানী সরকার জানান, সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীর উন্নয়নে তিনি কাজ করে যাবেন।


এ ক্যটাগরির আরো খবর..