রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোহিদুল হাসান মোঃ সফিকুল ইসলাম (৫০) ২১ নভেম্বর রাত সাড়ে ১১ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ( ইন্ন্ ালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃতের আত্মার মাগফেরাত কামনায় রাত থেকেই কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা হয়। ২২ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান মৃতের পরিবারের লোকজনের হাতে লাশ হস্তান্তর করেন। রাজশাহী মহানগর সাগরপাড়া গ্রামে তোহিদ হাসানের বাড়ি।



