উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ সিলেট বিভাগীয় কমিশনার এর উদ্যোগে হবিগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী সদর উপজেলার ২৫০ জন সংশি¬ষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে এ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা, গর্ভবর্তী মায়ের টাকা দান, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সংক্রান্ত বিষয়ের উপর একদিনে ইউনিয়নের সবগুলো খানায় সেবা প্রদান করা হয় এবং অত্র সংশি¬ষ্ট বিষয়ে জরিপ কার্য পরিচালনা করা হয়। উক্ত কার্যে প্রতিটি ওয়ার্ডে ৩টি করে কমিটি গঠন করা হয়। ৯টি ওয়ার্ডে মোট ২৭টি কমিটি কাজ করে। প্রতিটি কমিটিতে সরকারী সংশি¬ষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বয়স্কাউট ও গার্লস গাইডসহ মোটি ৮ জন সদস্য দায়িত্ব পালন করেন। উক্ত কমিটি সমূহ সংশি¬ষ্ট জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়।
কার্যক্রম পরিচালনা কালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফৈরদৌস আরা বেগম, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, ইউপি সচিব মৃনাল কান্তি পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা সাবিনা আশরাফী লিপি, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা পল¬ী সঞ্চয় ব্যাংক-এর শাখা ব্যবস্থাপক রূপক চন্দ্র বণিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মোঃ সুহেল, মস্তু মিয়া, গিয়াস উদ্দিন ও মা মনি এইচ.এস প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকাল সাড়ে টায় ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে প্রতিটি ওয়ার্ডে সংশি¬ষ্ট কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, এটি একটি উদ্ভাবনী উদ্যোগ, সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে প্রত্যেকটি জেলায় একটি একটি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।