× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

স্টাফ রিপোর্টার

উন্নয়ন প্রকল্পে পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে নির্দেশ-প্রধানমন্ত্রীর

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
উন্নয়ন প্রকল্পে পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে নির্দেশ

যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যেকোনো প্রকল্প নিলে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায়, সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

বুধবার সকালে গণভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক উপস্থাপিত কয়েকটি নির্মাণ প্রকল্পের নকশার উপস্থাপনা পর্যবেক্ষণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক প্রস্তাবিত ঢাকার শেরে বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ, কনজারভেশন অফ ফ্লাড ফ্লো জোন অ্যাট তুরাগ রিভার অ্যান্ড কমপ্যাক্ট টাউনশিপ ডেভলপমেন্ট ও কেরানীগঞ্জ ওয়াটার ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পসমূহের স্থাপত্য-নকশার উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

যত্রতত্র যাতে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে যাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো প্রতিটি এলাকায় নির্দিষ্ট শিল্প জোনে হবে। যেখানে-সেখানে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ডাইভারসিটি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, অ্যাগ্রো প্রসেসিং ও আইটি ডিভাইস সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে তিনি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেওয়ার কথাও বলেন।

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..