× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন: লাবু চৌধুরী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই সালথা-নগরকান্দার মানুষের জন্য তার সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। তার প্রচেষ্টায় এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ফরিদপুর-২, আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বড়দিয়া বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী একথা বলেন। সালথা-নগরকান্দার মাটি সাজেদা চৌধুরীর ঘাটি। এই এলাকার উন্নয়নের কথা বললে একমাত্র সাজেদা চৌধুরীর নাম শোনা যায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, উপনেতার কন্যা শ্যামা রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুল, আবুল হোসেন, সোহেল মাহমুদ প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..