উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন আল্লামা শফী

বিশেষ প্রতিবেদকঃ উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়েছে হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে।

শনিবার সকাল ১০টায় একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী  আরটিভি অনলাইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গেলো বৃহস্পতিবার হুজুরকে ঢাকায় আনা হয়েছে। হুজুরের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। তবে ডাক্তারের পরামর্শে আরো ভালো চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভারতের দিল্লিতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দিল্লিতে দেওবন মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানীর তত্ত্বাবধানে থাকবেন তিনি।

এর আগে অসুস্থ হয়ে পড়লে ৬ জুন রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় আল্লামা শফীকে। পরে সুস্থ হয়ে গেলো ১০ জুলাই তিনি হাটহাজারীতে ফেরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।