রতি কান্ত রায়, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল বালিকা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ১৮ মার্চ বড়ভিটা উচ্চ বিদ্যালয় রাবাইতারী গার্লস স্কুল এন্ড কলেজকে এক শূণ্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট এই টুর্ণামেন্টের আয়োজন করে। ফুলবাড়ী উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই টুর্ণামেন্টের আয়োজন বলে জানিয়েছেন বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম। বালিকাদের এই টুর্ণামেন্টে ২০টি স্কুল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আনিছুর রহমান, মৎস্য অফিসার মাহমুদুন্নবী মিঠু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিবিএফজি প্রজেক্টের জেলা মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শরীফ নাফে আস সাইফুর রহমান প্রমূখ।




