উদযাপন হচ্ছে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’

উদযাপন হচ্ছে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’

‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

২৬ জানুয়ারি, বুধবার যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিবসটি পালন করবে।

দিবসের প্রতিপাদ্যে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে- ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ, তথ্য-উপাত্ত চর্চা ও তথ্য প্রতিবেশ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। চলমান করোনা মহামারির কারণে কাস্টমস দিবসে বড় ধরনের আয়োজন করছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল সেমিনার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।