× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

উত্থানের পর পতনের মধ্যেই শেয়ারবাজার

admin
হালনাগাদ: সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

অর্থনীতি ডেস্কঃ নতুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ জানুয়ারি) সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৭ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধনও।

এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো। তবে তার আগের ছয় কার্যদিবস সূচক বেড়েছিলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববারের মতো সোমবারও ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এর ফলে টানা তিন কার্যদিবসে ডিএসইতে সূচক কমলো ৯২ পয়েন্টে। পাশাপাশি লেনদেনও ৫শ’ কোটি টাকা থেকে নেমে ৪শ’ কোটির ঘরে চলে এসেছে।

ডিএসই’র তথ্য মতে, সোমবার বাজারে ১২ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৫৬২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকার। তার আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫১৮ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৭ দশমিক ৯১ পয়েন্ট কমে ৬ হাজার ২১০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৬১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৮ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০২ দশমিক ১৬ পয়েন্ট কমে ১১ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪০ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৬৯৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৪৪৩ টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২১ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৫৪৩ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।


এ ক্যটাগরির আরো খবর..