× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলায় আগাম শীতের আমেজ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শুরু হয়েছে শীতের আমেজ । বিকাল থেকেই শীতল হাওয়া আর সন্ধ্যার  পর পরই কুয়াঁশা ঝরতে শুরু করে । মধ্য রাতের পর টিনের চালা থেকে পড়ছে হালকা বৃষ্টির মত পানি ।

সকালে গাছ গাছালিতে জমে থাকছে শিশির । সূর্য উঠার অনেক পর পযন্ত জমে থাকা শিশির দেখা যচ্ছে । এদিকে শীতের প্রস্তুতি হিসেবে অনেকেই পুরনো শীত বস্ত্র ঠিক ঠাক করে নিচ্ছেন । আবার অনেকে নতুন করে লেপ তোষক তৈরী করে নিচ্ছেন । প্রত্যন্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষের শীত নিবারণের একমাত্র অবলম্বন কাঁথা । এসব পরিবারের নারী সদস্যরা এখন কাজের ফাঁকে তাদের পুরনো কাঁথা মেরামত আর ছেঁড়া শাড়ি –লুঙ্গি দিয়ে নতুন কাঁথা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ।

হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হওয়ায় পঞ্চগড় ও  ঠাকুরগাঁও জেলায় শীত নামে বেশ আগে ভগেই । এবারো এর ব্যতয় ঘটেনি । মধ্য আশ্বিনের পর থেকেই শুরু হয়েছে হালকা কুয়াশা । ক্রমেই তা ভারি হচ্ছে । ক’দিন থেকে সন্ধ্যার পরই শুরু হয়েছে  মাঝারি কুঁয়াশা । ভোর পযর্ন্ত হালকা থেকে মাঝারি কুয়াঁশার  পরিমান বেড়ে যাওয়ায় সকালে সূর্য উঠার পরও জমির আইল দিয়ে হাঁটলে শরীর ভিজে যাচ্ছে । শীষ বের হওয়া আমন ধানের গাছ সূর্য উঠার অনেক পর পর্যন্ত শিশির লেগে থাকছে । এখন জেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রস্তুতি । শীতের রাতে বিছানায় পরিবারের সদস্যদের উষ্ণ রাখতে সবাই ব্যস্ত লেপ তোষক মেরামত আর নতুন করে তৈরী করতে । এজন্য জেলা শহর সহ বিভিন্ন উপজেলার হাট-বাজারগুলোতে এসব তৈরীর কারিগরদের কাজের গতি বেড়ে গেছে। তাদের এখন দম ফেলাবার ফুরসত নেই ।

জেলা শহরের কালিবাড়ি, আটগ্যালারীমোড় , পুরাতন বাস্ট্যান্ড , ঠাকুরগাঁও রোড সহ বিভিন্ন উপজেলায় লেপ-তোষক তৈরীর দোকানগুলোতে দেখা গেছে সব কারিগর ব্যস্ত নতুন লেপ তৈরীতে । কথা বলার সময় নেই তাদের । কয়েক মাস তাদের হাতে কাজ না থাকায় মৌসুম শুরু হওয়ায় দ্রুত কাজ করে তারা বাড়তি টাকা আয় করছেন । আর যাদের এগুলো তৈরীর সার্মথ্য নেই , তারা ব্যসÍ কাঁথা নিয়ে।শীত নিবারণের জন্য এটাই তাদের বড় উপকরণ । জেলার প্রত্যন্ত এলাকার ঘুরে দেখা গেছে ,অনেক নারী ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের পুরনো কাঁথা নতুন করে শেলাই করতে । বাড়ির পাশে গাছের নিচে বসে রং বেরঙের সুতো দিয়ে  তারা তৈরী করছেন নতুন কাঁথা ।

সারা বছর ব্যবহারের পর ছিড়ে যাওয়া শাড়ি আর লুঙ্গি দিয়ে তৈরী হচ্ছে  এসব কাঁথা । এ দিকে এবার বর্ষা মৌসুম আেেগই বিদায় নেওয়ায় গ্রামে গ্রামে চলছে আগাম শীতের সবজি আবাদের ধুম । অপেক্ষাকৃত উচুঁ জমিতে কৃষকরা আবাদ করছে বিভিন্ন ধরনের শাক-সবজি  । সবজি ইতিমধ্যে হাট-বাজার গুলোতে উঠতে শুরু করেছে । শীতের শাক-সবজির দামও বেশ ভাল । হাসি ফুটেছে কৃষকের মুখেও  । জেলার সবজি গ্রাম খ্যাত ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন , খড়িবাড়ি , রাজাগাঁও ,চাপাতি সহ বিভিন্ন এলাকার উচুঁ ও মাঝারি জমিতে এখন সবজির সমারোহ । বিকেলে এসব ক্ষেত থেকে শাক-সবজি তুলে তারা নিয়ে আসছেন বাজারে ।


এ ক্যটাগরির আরো খবর..