× Banner
সর্বশেষ
‘ফ্যাসিবাদ একটি মানসিক রোগ’ -তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

উত্তরপ্রদেশে জামিনে বেরিয়ে ধর্ষিতা নাবালিকার বাড়িতে আগুন ধর্ষকদের

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
ধর্ষিতা নাবালিকার বাড়িতে আগুন

উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। আবার সেই উন্নাও। এবার দলিত নাবালিকার ধর্ষণে অভিযুক্তেরা জেল থেকে জামিনে বেরিয়ে এসে, আগুন লাগিয়ে দিল নির্যাতিতার বাড়িতে। আগুনে ঝলসে গেছে দলিত নাবালিকার ছ’মাস বয়সী সন্তান এবং তার দু’মাস বয়সী ছোট বোন। দু’টি শিশুকেই কানপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২২-এর ১৩ ফেব্রুয়ারি এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। গত বছর সেপ্টেম্বরে একটি পুত্রসন্তানের জন্ম দেয় ওই নাবালিকা।

চিকিৎসকরা জানিয়েছেন, ছ’মাস বয়সী পুত্রসন্তানের শরীরের ৩৫ শতাংশ এবং নাবালিকার দু’মাস বয়সী ছোট বোনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই কানপুরের হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।

এদিকে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে যে দুই যুবক জেলে ছিল, তারা নিয়মিত ভাবে মামলা প্রত্যাহারের জন্য দলিত নাবালিকার পরিবারকে হুমকি দিত বলে অভিযোগ। সম্প্রতি তারা জামিনে মুক্তি পায়। আর মুক্তি পেয়েই ছোটে সেই দলিত নাবালিকার বাড়িতে। অভিযোগ, সেখানে গিয়ে নাবালিকা এবং তাঁষর মাকে বেধড়ক মারধর করে তারা। তার পর তাদের থাকার ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয়।

এখানেই শেষ নয়, অভিযুক্তদের চাপের কাছে নতিস্বীকার করে – নির্যাতিতার দাদু ও কাকা অভিযোগ তুলে নিতে দলিত নাবালিকা এবং তার মা-বাবার উপর চাপ দিচ্ছিল। কিন্তু নাবালিকার মা-বাবা মামলা তুলে নিতে সায় দেননি। এর পরেই নাবালিকার দাদু এবং কাকু ধারালো অস্ত্র নিয়ে হামলা করে নাবালিকার বাবার উপর। মারাত্মক জখম হয়ে নাবালিকার বাবা বর্তমানে ভর্তি হাসপাতালে। তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা। যা সামগ্রিক ভাবে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..