× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

উঠানে পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও মেয়ের মরদেহ

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
উঠানে পড়ে ছিল প্রবাসীর স্ত্রী ও মেয়ের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় নিজ বাড়ির উঠান থেকে মা-মেয়ের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের প্রবাসী রবিয়ল হকের স্ত্রী লুৎফা বেগম (৪৫) ও মেয়ে চাঁদনী (৭)। রোববার (১৬জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে এ এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লুৎফা বেগমের বড় মেয়ে নাদিয়া বেগম (২৬) দুপুর ২টার দিকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এসে দাখেন মা ও বোন উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দাখে।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন শিশু চাঁদনীর শরীরে কোন আঘাতের চিহৃ নেই।  তবে তার মায়ের কোমরে আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।   তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..