× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পি আই ডি

উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ সেদেশের আইটি
পার্ক-এর সিইও আবদুলআখাদ কুছকারোভের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় দূতাবাসের প্রথম সচিব শুক্লা বনিক, উজবেকিস্তান আইটি পার্কের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান দিলডোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের আইটি সেক্টরের অপার সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা, এখাতে রপ্তানি আয়, ব্যাংকিং ও আর্থিক খাতসহ আর্থসামাজিক পরিমন্ডলে আইটির ব্যবহার ও প্রসার, আইটি সেক্টরের প্রতি তরুণদের আগ্রহ, ক্রমবর্ধমান তরুণ উদ্যোক্তা, ইন্টারনেটের গুণগত মান ও বিস্তৃতি ইত্যাদি বিষয়ে আইটি পার্কের সিইওকে অবহিত করেন। তিনি আইটি খাতের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ, কার্যক্রম ও প্রণোদনাসমূহের উল্লেখ করেন। তিনি দু’দেশের আইটি সেক্টরের মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে আইটি পার্ক কর্তৃপক্ষদ্বয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পন্ন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। আইটি সেক্টরসহ সকল ক্ষেত্রে ব্যবসা, বিনিয়োগ ও যোগাযোগ শক্তিশালী করতে ভিসা সহজীকরণের ওপরও রাষ্ট্রদূত গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে সিইও কুছকারোভ উজবেকিস্তানের আইটি সেক্টরের অর্জন ও সম্ভাবনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করে এক্ষেত্রে দু’দেশের মধ্যকার সহযোগিতাকে আরো অর্থবহ ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব আরোপ করেন। আইটি খাতে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে তিনি বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশসমূহে আইটি সেক্টরে বাংলাদেশ ও উজবেকিস্তানের একত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমঝোতার স্মারকের ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..