× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

admin
হালনাগাদ: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। শনিবার শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে মোট এক হাজার ৯৫৫ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এ বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন পরীক্ষার্থী। আগে যাদের ফেল ঘোষণা করা হয় কিন্তু পুনঃনিরীক্ষণে পাস করেছে ৫৪০ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, গ্রেড পরিবর্তন হয়েছে এক হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস ৫৪০ জন, নতুন জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন পরীক্ষার্থী। মোট ৪৬ হাজার ৩৭০ জন আবেদনকারী এক লাখ ৩৪ হাজার ১০২ টি পুনঃনিরীক্ষণের আবেদন করে।

চট্রগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নতুন করে ৫৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

গত ১৯ জুলাই এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই দিন থেকে গত ২৬ জুলাই পর্যন্ত চট্রগ্রাম বোর্ডে ১৭ হাজার ৭৪০ শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে এবার ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘এবার ফলাফলে ফেল থেকে পাস করেছে ৫৪ জন, গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। আর জিপিএ-৫ পেয়েছেন আরও ২০ জন পরীক্ষার্থী।’

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, ফল পুনঃনিরীক্ষণের জন্য তিন হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ১৪ হাজার ৬৬২টি আবেদন করে। এরমধ্যে পুনঃনিরীক্ষণে ১৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

পরিবর্তিত ফলাফলের মধ্যে দু’জন ফেল থেকে পাস করেছে ও দুজন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং বাকি শিক্ষার্থীদের গ্রেড উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।


এ ক্যটাগরির আরো খবর..