× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

উচ্চ আদালতে পৌঁছেছে খালেদা জিয়ার মামলার নথি

admin
হালনাগাদ: রবিবার, ১১ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা দিয়ে নিম্ন আদালতের ঘোষণা করা রায়ের নথি উচ্চ আদালতে পৌঁছেছে। রোববার দুপুর ১টার দিকে এ নথি উচ্চ আদালতে পৌঁছায়।

এর আগে ঢাকার বিশেষ জজ-৫ এর পেশকার মোকারম হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে নিম্নআদালত থেকে পুলিশ পাহারায় নথি নিয়ে উচ্চ আদালতের উদ্দেশে রওনা দেন। নথির মোট পৃষ্ঠা সংখ্যা ৫৩৭৩।

আজ রোববার এ মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয় আদেশের দিন ধার্য ছিল। তবে মামলার নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে না পৌঁছায় জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল (সোমবার) দিন ধার্য করেছেন আদালত। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কারাগারে থাকা খালেদার জামিন চেয়ে আপিল (আপিল নম্বর ১৬৭৬/২০১৮) করেন। ৪৪টি যুক্তি তুলে ধরে আপিলটি করা হয়।

গেলো ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। একইসঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার ১১দিন পর ১৯ ফেব্রুয়ারি বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সার্টিফায়েড কপি হাতে পান। পরের দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজিরার জন্য আবেদন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..