স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ ‘উইমেন এমপিস অভ্ দ্যা ওয়ার্ল্ড’ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনটি লন্ডনের হাউজ অভ্ কমন্সে ০৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্মেলন শেষে ১০ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এসব তথ্য জানা যায়।





