× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

ঈদে মসজিদে জামাতে নিষেধাজ্ঞা সিরিয়া, তুরস্ক, সৌদিসহ যেসব দেশে

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
ঈদে মসজিদে জামাতে নিষেধাজ্ঞা

সিরিয়ার সরকার পবিত্র ঈদুল ফিতরে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই না, তুরস্কে ২৩ থেকে ২৬ মে দেশব্যাপী পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে তুরস্ক, সৌদি আরব, আলজেরিয়া ও মিসরেও ঈদের জামাতে ব্যাপক লোকসমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সিরিয়ার মসজিদের বদলে বাসায় আত্মীয়স্বজনদের নিয়ে ঈদের নামাজ আদায় করতে বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার (১৮ মে) দেশটির ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

সিরিয়ার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাণঘাতি করোনার বিস্তার ঠেকাতে এ সময়ে মসজিদের পরিবর্তে ঘরে ঈদের নামাজ আদায় করতে হবে।

সৌদি সরকার আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। অন্যদিকে দেশটির গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ ঈদের নামাজ ঘরেও পড়া যায় বলে মন্তব্য করেন।

করোনা সংক্রমণ ও বিস্তাররোধে সৌদি সরকার পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি এবং সৌদির প্রধান দুই মসজিদসহ সব মসজিদে সীমিত করে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে দিয়েছিল।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল ফিতরের দিনও দেশটিতে কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে দেশটিতে।


এ ক্যটাগরির আরো খবর..